‘বাংলাদেশিদের দেখভালে উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত যাচ্ছেন বিশকেক’

আরটিভি নিউজ

রোববার, ১৯ মে ২০২৪ , ০৩:৫১ পিএম


‘বাংলাদেশিদের দেখভালে উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত যাচ্ছেন বিশকেক’

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ১৭ মে রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রোববার (১৯ মে) রাজধানীর প্রেস ক্লাবে ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশে (ওকাব)-এর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হয়েছেন এমন সংবাদ আমাদের কাছে আসেনি। তিনি বলেন, উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।বাংলাদেশিদের দেখভালে উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত যাচ্ছেন বিশকেকে।

এ ছাড়া দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। দূতাবাস ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগের নম্বর শেয়ার করেছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নিবিড়ভাবে এবং অনবরত ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission